টিকা নিলেন জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে আজ করোনা প্রতিশেধক টিকা নিয়েছেন জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু।  বৃহস্পতিবার কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে এ টিকা গ্রহণ করেন। এসময় তার সাথে একই সাথে টিকা গ্রহণ করেছেন জিনজিরা পী.এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু রায়হান, জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মো.মুস্তাক হোসেন, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন নোবেল, মো.দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।
এরআগে গত ৭ ফেব্রুয়ারি রবিবার ঢাকা-২এর সাংসদ সাবেক খাদ্য মন্ত্রী এ্যাড.কামরুল ইসলাম নিজে টিকা গ্রহণের মাধ্যমে কেরাণীগঞ্জে এ গণ টিকাদান এ কর্মসূচির উদ্ধোধন করেন।
এর পর পরই ওইদিন টিকা গ্রহণ করেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম, ইন্সপেক্টর অপারেশন আসাদুজ্জামান টিটু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহা:মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.ইসমাইলসহ কোভিড-১৯ মহামারী প্রতিরোধে সামনের কাতারে থাকা বিভিন্ন শ্রেণী-পেশাদার মানুষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহা:মশিউর রহমান জানান, প্রথম পর্যায়ে এ উপজেলায় এখন পর্যন্ত ৩০ হাজার ডোজ টিকা এসেছে। যা অন্তত ১৫ হাজার লোকের শরীরে পুশ করা যাবে। এরইমধ্যে আজ বৃহস্পতিবার ৪২১জনসহ গত ৪ দিনে মোট একহাজার পঞ্চাশজন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ টিকা গ্রহণ করেছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলমান থেকে দিন দিন এ কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *