টঙ্গিবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের ভিটি মালধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি হলেন কামারখাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি শেখ জামালের ছোট ছেলে এস কে জুনাইদ এর সাথে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাদকদের ২৩শে আগস্ট রবিবার সকালে বিদ্যালয় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রধান শিক্ষক মীর শাখাওয়াত ইসলাম, আব্দুর রহমান, দিদার হোসেন, জান্নাতুল ফেরদৌস প্রীতি, ভিটি মালধা ৫নং ওর্য়াড বিএনপি সভাপতি বাবুল হালদার সাধারণ সম্পাদক হামিদ শেখ, যুবদল সভাপতি আউয়াল হালদার, বিএনপি নেতা অনিক মৃধা, আমির মৃধা, কবির শেখ, শাকিল শেখ, রিপন শেখ, মিন্টু শেখ, মো: সেলিম, শাহিন হালদার,মিজান মৃধা, জালাল শেখ, দুলাল শেখ, আক্কাস শেখ, রহমান শেখ সহ স্থানীয় এলাকাবাসী । সভাপতি এস কে জুনাইদ বলেন, আজ আমার জীবনের একটি নতুন অধ্যায়, আমি আপনাদের নিকট দোয়া ও ভালবাসা চাই, আমি সব সময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করিব। আপনাদের পাশে আছি এবং সব সময় থাকবো, আমার কোন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বিদ্যালয় থেকে কিছু নিতে আসিনি দিতে এসেছি, তা কিছু করি আপনাদের আমি পাশে নিয়ে করিবো । আমার জন্য দোয়া করিবেন ।
