গুগল প্লে মিউজিক উধাও!

ডেস্ক রিপোর্ট:গুগল প্লে স্টোর কিংবা অন্য কোথাও আর খুঁজে পাওয়া যাবে না গুগল প্লে মিউজিক। ইতোমধ্যে গুগল এটিকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেছে।তবে যারা গুগল প্লে মিউজিক এত দিন ব্যবহার করে এসেছেন তাদের দুংখিত হওয়ার কোনো কারণ

নেই। কেননা, আপনার পছন্দের গান কিংবা আপনার সাজানো লাইব্রেরিসহ প্লে মিউজিক অ্যাকাউন্ট এবং লাইব্রেরি সরানো যাবে ইউটিউব মিউজিক অ্যাকাউন্টে।

এ জন্য প্লে-স্টোরে গিয়ে আপডেট অপশনটি ট্যাপ করুন, এরপর ওপেন অপশন ট্যাপ করলেই ভেসে উঠবে গুগল প্লে মিউজিক ইজ নট লংগার অ্যাভেলেবল। এর নিচে ম্যানেজ ইউর ডেটা লেখার ওপর ক্লিক করা মাত্রই চলে আসবে ইউটিউব মিউজিক লাইব্রেরি। সেখানেই স্থানান্তর করা যাবে নিজের সংগ্রহ।

চলতি বছরের অক্টোবর থেকে গুগল তাদের প্লে মিউজিক সেবাটি বন্ধ করার উদ্যোগ নিয়েছিল। সর্বশেষ সারা বিশ্ব থেকে সেবাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।

সময় ব্যয় করে প্লে মিউজিক লাইব্রেরি গড়ে তোলার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এক ক্লিকের মাধ্যমে মিউজিক লাইব্রেরি স্থানান্তরের সুযোগ করে দেওয়া হয়েছে বলছে গুগল। যেখানে রয়েছে প্লে লিস্ট আপলোড ও রেকমেন্ডেশনও।

অন্যদিক, পাঁচ কোটিরও অধিক অফিসিয়াল ট্র্যাক, অ্যালবাম ও উচ্চমানের অডিও রয়েছে ইউটিউব মিউজিকে। সেখানে স্থানান্তরের পর ব্যবহারকারীরা শুনতে পারবেন আপলোড করা ও কেনা গানগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *