কেরানীগঞ্জে শিশু চুরি করে পালানোর সময় র‌্যাবের হাতে যুবক গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে শিশু চুরি করে পালানোর সময় র‌্যাবের হাতে তাৎক্ষনিকভাবে গ্রেফতার হয়েছে এক যুবক। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ সাব্বির (২১)। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চুনকুটিয়া বউ বাজার এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় তার কাছ থেকে নুর মোহাম্মদ আব্দুল্লাহ নামের ০১ (এক) বছর বয়সী একটি শিশুকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সাব্বির শরীয়তপুর জেলার পালং থানার চরসারেঙ্গা গ্রামের বাবুল মিয়ার পুত্র। বর্তমানে রাজধানীর যাত্রাবাড়ীতে নবীনগর খালপাড় এলাকায় ভাড়া বাড়িতে সে বসবাস করত।

র‌্যার-১০ এএসপি ফকরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শিশু চুরি করে পালানোর সময় হাতেনাতে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়ী থেকে শিশু বাচ্চা চুরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিঃসন্তান এবং ধন সম্পদশালী ব্যক্তির নিকট মোটা অংকের টাকার বিনিময়ে শিশু বাচ্চা বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *