স্টাফ রিপোর্টার (কেরানীগঞ্জ) : কেরানীগঞ্জে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধে আর্থিক লেনদেনের বিভিন্ন মোবাইল এজেন্টের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ সার্কেলের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১২টায় কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল রামানন্দ সরকার। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান, ঢাকা দক্ষিণ ডিবির ওসি মো. নজরুল ইসলাম, কেরানীগঞ্জ বিকাসের ডিস্ট্রিবিউটর ম্যানেজার গোলাম মোরশেদ, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল গনি প্রমুখ।
সভায় মোবাইল ব্যাংকিংকের মাধ্যমে অর্থ লেনদেনে বিভিন্ন সমস্য নিয়ে আলোচনা করা হয়। পুলিশের পক্ষ থেকে বিকাসসহ সকল মোবাইল এজেন্টদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয়।
