কেরানীগঞ্জে বুড়িগঙ্গায় গলাকাটা যুবকের লাশ উদ্ধার

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিা: ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে হাত-পা বাঁধা ও গলাকাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নিহত যুবকের আনুমানিক বয়স হবে ৩০বছর। মঙ্গলবার দুপুরে দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের মীরেরবাগ এলাকায় বুড়িগঙ্গা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
সদরঘাট নৌ-থানার এসআই মো. জাকির হোসেন জানান, লোকমারফত খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি পলিথিনের বস্তাবন্দী অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পলিথিনের বস্তার মুখ খুলে ভিতরে হাত-পা বাঁধা ও গলাকাটা এক যুবকের লাশ দেখতে পান তারা । লাশটি ৫/৬দিনের হওয়ায় তার সারা শরীরে পচন ধরে গেছে।কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিা: ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে হাত-পা বাঁধা ও গলাকাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নিহত যুবকের আনুমানিক বয়স হবে ৩০বছর। মঙ্গলবার দুপুরে দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের মীরেরবাগ এলাকায় বুড়িগঙ্গা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
সদরঘাট নৌ-থানার এসআই মো. জাকির হোসেন জানান, লোকমারফত খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি পলিথিনের বস্তাবন্দী অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পলিথিনের বস্তার মুখ খুলে ভিতরে হাত-পা বাঁধা ও গলাকাটা এক যুবকের লাশ দেখতে পান তারা । লাশটি ৫/৬দিনের হওয়ায় তার সারা শরীরে পচন ধরে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *