ফ্রান্সে মহানবী (সাঃ) কে অবমাননা করায় দোহারের ফুলতলায় মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে ঢাকার দোহারের ফুলতলা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।
মঙ্গলবার দুপুরে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ফুলতলা তানশির মার্কেটের সামনে মনববন্ধনে অংশ নেয় হাজারো ধর্মপ্রাণ মানুষ। এসময় বক্তব্য রাখেন মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান খান, পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ জালাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখার সাধারণ সম্পাদক সুলাইমান বেপারী, মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেল, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়নের সভাপতি হাফেজ রুহুল আমিন দেওয়ান, ফুলতলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন মাওলানা যুবায়ের আহমেদ সাকী ও মুফতি জয়নুল আবেদীন।
মানববন্ধনে ফ্রান্সের পণ্য বয়কট সহ রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর জন্য সরকারের কাছে আহবান জানানো হয়। এসময় দলমত নির্বিশেষে একত্রিত হয়ে রাসূল (সাঃ) এর জন্য রাজপথে থাকার অঙ্গিকার করেন মানববন্ধনকারীরা। পরে একটি বিক্ষাভ মিছিল বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মোনাজাতের মাধ্যমে কর্মসূচীর সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *