কেরানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম কমান্ডারের শাহাদাত বার্ষিকীতে মিলাদ মাহফিল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধ : কেরানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম কমান্ডারের ২৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের উদ্যোগে আজ মঙ্গলবার বাদ আসর আগানগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এই মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি,প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ মোস্তফা, আব্দুল খালেক, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমেদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবলীগ নেতা মোহাম্মদ ইয়াসিন, সাবেক ঢাকা জেলা ছাত্রলীগ নেতা রাজিব, যুবলীগ নেতা শামীম হাসান রানা, মৎস্যজীবী লীগ নেতা আফজাল হোসেন ডিপ্টি, ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *