কেরানীগঞ্জে বিএনপি নেতা আমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সভাপতি আমান উল্লাহ আমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে কেরানীগঞ্জ মডেল থানার শিকারী টোলা  বিএনপি’র কার্যালয় থেকে এমিছিলটি বের হয়ে আটিবাজার খোলামোড়া রোড হয়ে জয়নগর মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু,সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী,তারানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনির হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম হাসান, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের সভাপতি আসাদুজ্জামান রিপন বক্তব্য রাখেন।  এসময় সমাবেশে আসা শত শত অংশগ্রহণকারী  বিএনপি নেতাকর্মীরা অবিলম্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমানের মুক্তির দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *