কেরানীগঞ্জে পারগেন্ডারিয়ায় স্ত্রী হত্যার অভিযোগ: স্বামী আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে পারগেন্ডারিয়া এলাকায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী শুভকে আটক করা হয়েছে। আজ রোববার(২৫সেপ্টেম্বর) দুপুরে স্ত্রী সেলিনা আক্তারকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ তার বাসা থেকে উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ নিহতের স্বামী গলায় ওড়না পেঁচিয়ে সেলিনাকে শ্বাসরোধে হত্যা করেছে। স্বামী শুভ একটি ওয়ার্কশপের কর্মচারী। সে স্ত্রী ও সন্তান নিয়ে পারগেন্ডারিয়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার দাবিতে প্রায়ই স্ত্রীকে মারধর করত বলে জানিয়েছে এলাকাবাসী।এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামী শুভকে আটক করেছে পুলিশ। দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *