কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি : নতুন এসিল্যান্ড শেখ মোঃ আলাউল ইসলামকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে তার অফিসে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) অফিসের কানুনগো মোঃ আতাউর রহমান জুয়েল,জিনঞ্জিরাস্থ রোহিতপুর ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, রোহিতপুর ভূমি ক্যাম্প অফিসের কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম প্রমুখ। শেখ মোঃ আলাউল ইসলাম টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন শেষে গত ১৭ জুলাই সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ভূমি অফিসে যোগদান করেন।
