কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে ঢাকা জেলা দক্ষিণ জাকের পার্টির উদ্যোগে নির্বাচনী জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে চুনকোটিয়া চৌরাস্তায় নির্বাচনী জনসভা শেষে ঢাকা জেলা দক্ষিণ জাকের পার্টির সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি ঢাকা-মাওয়া সংযোগ সড়ক হয়ে হাসনাবাদে গিয়ে শেষ হয়।
এই র্যালিটিতে জাকের পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাদের দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে।
