কেরানীগঞ্জে ছিন্নমূল অসহায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে তিন শতাধিক ছিন্নমূল অসহায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শনিবার (২ এপ্রিল) দুপুরে ফাল্গুন কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বোচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি মাহবুব বেপারী, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী রমজান আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *