কেরানীগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের পরিচিতি সভা

 কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি:  কেরানীগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম, কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন কমান্ডার,যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব মোঃ মাইনুদ্দিন শিকদার,সদস্য মোঃ মনসুর খাঁন,মোহাম্মদ ইসমাইল,মঙ্গল খাঁন ও রায়হান উদ্দিন প্রমূখ।

পরিচিতি সভা শেষে নবনির্বাচিত কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড আহ্বায়ক কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *