কেরানীগঞ্জে উপজেলা তথ্যকেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত

 মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধ : কেরানীগঞ্জের তারানগরে উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে তারানগর ইউনিয়ন পরিষদে এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব রিনাত ফৌজিয়া, রিসোর্স পারশন হিসাবে ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সেলিম রেজা এবং পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা ফাতেমা আক্তার প্রমূখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন তথ্যকেন্দ্র তথ্যসেবা কর্মকর্তা ,তথ্যসেবা সহকারী ও অফিস সহায়ক। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর, ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে উঠান বৈঠকটির আলোচনার বিষয়বস্তুু ছিলো- স্বাস্থ্য সচেতনতা ও নিরাপদ খাদ্য। তথ্যসেবা কর্মকর্তা রিপা শাহরিন শিক্ষা,স্বাস্থ্য,আইন ,ব্যবসা,কৃষি জেন্ডার ,,পরিবার পরিকল্পনা ও সাইবার সিকিউরিটির বিষয়ে ধারাবাহিক আলোচনা ও তথ্য উপাত্ত নিয়ে তার বক্তব্যে তুলে ধরেন। তথ্যকেন্দ্র থেকে উঠান বৈঠকে ৫০ জন গ্রামীণ নারীদের ২০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *