কেরানীগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর চালু : সারা নেই ভূমি মালিকদের

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি. ঢাকার কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের অধীনে রোহিতপুর ভূমি অফিসের ডাকপাড়া ও ঠাকুরপুর মৌজায় অনলাইনে ভূমি উন্নয়ন কর(খাজনা) কর্তৃপক্ষ চালুর ব্যবস্থা করলেও এতে তেমন আশানারুপ সারা নেই ভূমি মালিকদের। জিনজিরা বাজারস্থ রোহিতপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, সরকারের ডিজিটাল সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য এবং ভূমি ব্যবস্থাপানা কার্যক্রম সম্পূর্ণ অনলাইন করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এই উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপানা বিষয়ক সফটওয়্যার চালুকরণের জন্য ভূমি মালিকদের খারিজের পর্চা, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বরসহ জিনজিরাস্থ রোহিতপুর ভূমি অফিস ও রোহিতপুর বাজারস্থ রোহিতপুর ক্যাম্প অফিসে যোগাযোগ করার জন্য মাইকিং ও প্রচারপত্র বিলির মাধ্যমে ভূমি মালিকদের জানানো হয়েছে। এতে তেমন সারা নেই ভূমি মালিকদের।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল জানান, ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে সম্পূর্ণ অনলাইন করার জন্য বর্তমান সরকার যুগউপযোগী উদ্যোগ নিয়েছেন। সে জন্য ভূমি মালিকদের ভোগান্তি লাগবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ব্যবস্থা দুইটি মৌজায় চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য মৌজায়ও এই ব্যবস্থা দ্রুত চালু করা হবে। এতে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই সহজে ভূমি মালিকরা তাদের ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *