কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তরের অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জে ১০০ পরিবারের মাঝে নামজারিসহ ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে জমিসহ ঘর হস্তান্তর করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল +দক্ষিণ সহকারী (কমিশনার) ভূমি আমেনা মারজানও মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজান প্রমুখ ।
