কেরানিগঞ্জে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনা সভা

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধ : ঢাকার কেরানীগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে  আলোচনা সভা ও সেলাইমেশিন বিতরণ করা হয়ছে। রোববার (৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ রাজস্ব সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান, কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম,  কেরানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা আরতী মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে সাত জন দরিদ্র মহিলাকে সেলাই মেশিন এবং পাঁচজন মহিলাকে  দুই হাজার করে টাকা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *