কামারখাড়ায় নজরুল মোল্লার নির্বাচনি প্রচারণা সভা অনুষ্ঠিত

টঙ্গিবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের কামারখাড়া বাজারে ১৭ ই নভেম্বর মঙ্গলবার বিকালে নির্বাচনি প্রচারণা সভা অনুষ্ঠিত হয় । উক্ত ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নির্বাচন করবেন কামারখাড়া ইউনিয়ন দুই ওর্য়াড থেকে পর পর দুই বার নির্বাচিত মেম্বার ও জেলা যুবদলের সাবেক আহবায়ক সদস্য টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন- আহবায়ক, কামারখাড়া ইউনিয়ন যুবদল সাধারন সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা । তার বাবা ছিলেন বীব মুক্তিযুদ্ধা, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক মো: আলী আশ্রাফ কুব্বাত মোল্লা । চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম জানান, আমি আওয়ামী লীগের আমলে ৪ মাস কারা নির্যাতিত হয়েছি, ব্যবসা বানিজ্য ছেড়ে অন্যত্র চলে যেতে হয়ে । আমাকে একমকি প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি দিয়েছে । আপনাদের দোয়ায় আল্লাহপাক আমাকে রক্ষা করেছে । আমি শৈশব কাল থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ উপদেশ দিক নির্দেশনার প্রতি মুগ্ধ হয়ে আমি ছাত্রদলের সাথে জড়িত থেকে বর্তমান আমি যুবদলের সাথে জড়িয়ে আমি । আমি যত দিন বেঁচে থাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত থাকবো । আমি আমি নির্বাচনী প্রচারণা শুরু থেকেই মানুষের ভালবাসা পেয়েছি । কামারখাড়া ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান প্রার্থী আপনারা আমার জন্য দোয়া করিবেন, আমি আপনাদের পাশে সব সময় থাকতে চাই । মানুষ মাত্রায় ভুল থাকতে পারে আমি বিশ্বাস করি । আমার যদি কোন ভুল-ত্রুটি করে থাকি আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন । আমাকে আপনারা সব সময় কাছে পাবেন, আমার বাড়ী ও ব্যবসা আপনাদের এলাকায় যখন ডাক দিবেন ইনশাল্লাহ আমাকে পাবেন । আমি আপনাদের দোয়া চাই । সবাই আমার জন্য দোয়া করিবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *