কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে দোহারে স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোকসেদ শেখ। সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার নুরপুর এলাকার মোকসেদ শেখের নিজ বাড়ি থেকে ব্যক্তিগত অর্থায়নে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ উপস্থিত থেকে প্রায় ২’শ জন দুস্থ মানুষের হাতে চাল-ডাল ও তেল তুলে দেয়া হয়।

ত্রাণ তুলে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ।

স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, কর্মহীন গরিব-অসহায়-দুঃস্থ মানুষের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা সরকারি বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠান পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও করোনা দুর্যোগের এ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ঢাকা ১ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান করোনা দুর্যোগ শুরু হওয়ার পর থেকে এলাকায় ত্রাণসহায়তা করে আসছেন।

দূরত্ব বজায় রেখে ব্যতিক্রম উদ্যোগে নূরপুর এলাকায় স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ বিতরণ।

তিনি আরও বলেন, সমাজের অনেক মধ্যবিত্ত পরিবার অর্থ কষ্টে ভুগলেও পারিবারিক ও সামাজিক মানসম্মানের বিষয়টি চিন্তা করে তারা সাহায্য নিতে দ্বিধা করেন। তাদের এ আত্মসম্মানবোধের কথা বিবেচনায় মধ্যবিত্ত পরিবারের সম্মানিত সদস্যদের মাঝে স্বেচ্ছাসেবলীগের নেতারা সর্বোচ্চ সচেষ্ট থাকবে। আমরা উপজেলায় ৫ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা করব, ইতোমধ্যে ৩ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি। আমাদের এই ত্রাণ তৎপরতা কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো শ্রমিক, ভিক্ষুক দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ এ ত্রাণ থেকে বাদ পড়বেন না।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেববলীগের সভাপতি বাসার চোকদার, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, স্বেচ্ছাসেবকলীগ নেতা খালেক মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *