নবাবগঞ্জে নতুন করে আরো একজন ব্যক্তির করোনা সনাক্ত, মোট আক্রান্তের সংখ্যা ২

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরো একজন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে । তিনি নবাবগঞ্জ উপজেলার নয়ন শ্রী ইউনিয়নের ছোট তাশুল্লা গ্রামের বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় যে ওই ব্যক্তি সাম্প্রতিক তাবলীগ জামাত থেকে এসেছে ।  তার শরীরের করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে ঢাকায় আই ই ডি সি আর এ পাঠানো হয়েছিল । বৃহস্পতিবার রাতে আই ই ডি সি আর ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস নিশ্চিত করে । এর আগে ৩১ শে মার্চ নবাবগঞ্জ উপজেলার ব্রাহ্রা ইউনিয়নে  সৌদি আরব প্রবাসী এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত করা হয়। এই পর্যন্ত নবাবগঞ্জে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *