কেরানীগঞ্জে আরও ২ করোনা রোগী শনাক্ত: আক্রান্ত বেড়ে ১০জন

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে আরও ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১০ জনে দাড়ালো। নতুন এই ২ করোনা রোগী হচ্ছে মো. মকবুল হোসেন (৪৯) এবং শম্পা দে (২৬)। মোকবুল হোসেনর বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৪নং রোডে এবং শম্পা দে’র বাড়ি একই থানার শুভাঢ্যা ইউনিয়নের শান্তিনগর এলাকায়। এরা ২ জনই কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা সংগ্রহ করিয়েছিলেন। ২দিনে ৬ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় এলাকাবাসীদের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়েছে।

এদিকে বুধবার (৮এপ্রিল) কালিন্দী ইউনিয়নের বরিশুড় গ্রাম থেকে সুলতান মাহমুদ (৩৫), জিনজিরা ইউনিয়নের চররঘুনাথপুর গ্রাম থেকে নাজমা আক্তার (৩৫) ও তার ছেলে সাজ্জাদ হোসেন (১৬) এবং দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বেগুনবাড়ি এলাকা থেকে আব্দুর রাজ্জাক (৮০)। এই ৪জন করোনা রোগী শনাক্ত হয়।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসোইন আজ বৃহস্পতিবার (৯এপ্রিল) এই তথ্যটি নিশ্চিত করে জানান, তারা ১৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছিলেন। এদের মধ্যে আজকে ২জনের করোনা শনাক্ত রিপোর্ট এসেছে। তাদের নমুনা সংগ্রহ পরীক্ষায় এপর্যন্ত ৮জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বাকী ২জন তারা ঢাকা থেকে নমুনা পরীক্ষা করিয়েছিলেন।তারা প্রতিদিনই সন্দেহভাজন মানুষের নমুনা সংগ্রহ করছেন। ৫ দিনে ১০জন করোনা রোগী শনাক্ত হওয়ায় শুভাঢ্যা, আগানগর, জিনজিরা, কালিন্দী ও শাক্তা ইউনিয়নে এখন লকডাউন চলছে।

অন্যদিকে গত শনিবার (৫ এপ্রিল) জিনজিরা মডেল টাউন এলাকায় গোলাম মোস্তফা (৬৫) নামে এক করোনা রোগে শনাক্ত হয়। পরের দিন রোববার (৬এপ্রিল) দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পুর্বপাড়া দেওয়ান বাড়ি এলাকায় মো. মজিবর রহমান (৬৮) নামে এক ব্যক্তি করোনা রোগে শনাক্ত হয়। একই দিন কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের জিনজিরাবাগ এলাকায় নুরে আলম ঢালী ওরফে নোমান (৩৫) একং চররঘুনাথপুর গ্রামে মো. সাহাবুদ্দিন (৪৭) নামে ২ ব্যক্তি করোনা রোগে শনাক্ত হয়। অপরদিকে কেরানীগঞ্জে এখনো ৫৩জন হোম কোয়ারেন্টাইনে আছে। ইতোমধ্যে ১০৫জন হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *