নিজস্ব প্রতিবেদকঃ দেশের বর্তমান করোনা পরিস্থিতি একটি যুদ্ধক্ষেত্র ,এই যুদ্ধ শেষ করে ঘরে ফিরবে স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা বলেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। ঢাকার দোহার উপজেলাায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার ( ৫ মে) বিকেলে উপজেলার বিলাশপুর ইউনিয়নের রামনাথপুর এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসাগ্রী বিতরণ করেন নির্মল রঞ্জন গুহ।

এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের কর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে করোনা যুদ্ধে সামিল হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার।
সৌদি প্রবাসী খলিল মোল্লার অর্থায়ণে স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন এর তত্ববধানে প্রায় দুই শতাধিক দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আরো উপস্থিত ছিলেন মিরজান মোল্লা, মোয়াজ্জেম চোকদার, ইউনুস চোকদার সহ অন্যান্য নেতা কর্মীরা।
