ঢাকার দোহার উপজেলায় জমকালো আয়োজনে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের ৬০তম জন্মদিন উদযাপন করেছে দোহার প্রেসক্লাব।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় দোহার প্রেসক্লাবের কার্যালয়ে ক্লাবটির সকল সদস্যের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সংসদ সদস্যের ৬০তম বছরকে স্মরণীয় করে রাখতে কাটা হওয়া ৬০ পাউন্ড ওজনের একটি কেক।
কেক কাটা শেষে এমপি খন্দকার আবু আশফাকের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোহার প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ তারেক রাজীব ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সানীর নেতৃত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি অলি আহমেদ, কোষাধ্যক্ষ শরীফ হাসান, ক্রীড়া সম্পাদক আল আমিন হোসেন, কার্যকরী সদস্য সুজন হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য শেখ জুবায়ের আহমেদ, মাহমুদুল হাসান সুমন, আব্দুল রাহিম, মাকসুমুল মুকিম, সাংবাদিক সাকিব হোসেনসহ স্থানীয় অন্যান্য গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
