উপজেলা পর্যায়ে লোকমোর্চার বাৎসরিক কর্ম পরিকল্পনা প্রনয়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: “ সামাজিক পূজি গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি সেবাসমূহ জনবান্ধবকরণ (লোকমোর্চা)প্রকল্পের” আওতায় উপজেলা পর্যায় লোকমোর্চার বাৎসরিক কর্ম পরিকল্পনা প্রনয়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে ওয়ভে ফাউন্ডেশন ও লোকমোর্চার আয়োজনে মধ্য সিংগাইর ওয়েভ ফাউন্ডেশনের অফিস কক্ষে উপজেলা লোকমোর্চার সভাপতি আব্দুল বারেক খান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র সমন্বয়কারী ওয়েভ ফাউন্ডেশন ও ফিল্ড সমন্বয়কারী লোকমোর্চার কামরুজ্জামান যুদ্ধর সঞ্চালনায় বক্তরা স্বাস্থ্য বিষয়ক,কৃষি,শিক্ষা,বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচীর বিভিন্ন সমস্যার দিক তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি ডা:সৈয়দা তাসনুভা মারিয়া বক্তব্য বলেন,পূর্বের তুলনায় আমি আসার পর হাসপাতালে অনেক পরিবর্তন এনেছি। এখানে বিশেষজ্ঞ ডাক্তারদের টিম রয়েছে। যে সমস্ত অপারেশন করানো সম্ভব তা করে থাকি। তাছাড়া প্রতিদিনই নরমাল ডেলিভারি,সিজার করে থাকি। হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নের সবার সহযোগীতাও কামনা করেন তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.ইব্রাহিম হোসেন।

এতে উপস্থিত ছিলেন,হাবিবুল ইসলাম,সবুজ আলী,কৃষি ইউনিটের কারিগরি কর্মকর্তা মো.রাকিবুল হাসান,সহকারি কারিগরি কর্মকর্তা মতিউর রহমানসহ বীরমুক্তিযোদ্ধা,শিক্ষক,জনপ্রতিনিধি,সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *