ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মানিকনগরে ২ দিনব্যাপি ওয়াজ ও দোয়ার মাহফিল

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নের মানিকনগর বাজার মাঠ প্রাঙ্গনে ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে ২ দিন ব্যাপি ওয়াজ ও দোয়া মাহফুল অনুষ্ঠিত হবে। বুধ ও বৃহস্পতিবার (২৬,২৭ আগস্ট) বাদ আসর থেকে মানিকনগর,চান্দহর এলাকাবাসীর আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাহফিলের সভাপতিত্ব করবেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য হাজী মো.আমজাদ হোসেন। এতে চর রাজনগর মানিকনগর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ মো.রুহুল আমীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান(শান্ত)। পৃষ্ঠপোষকে থাকবেন,চান্দহর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সভাপতি আজিজুল হক টিক্কা,যুগ্ন আহবায়ক সিংগাইর উপজেলা যুবদল আজিজুল হক আজিজ,সভাপতি,১ নং ওয়ার্ড চান্দহর ইউনিয়ন বিএনপি মোফাজুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন,সাবেক চেয়ারম্যান চান্দহর ইউনিয়ন পরিষদ মো.চাঁন মিয়া,সাবেক,সাধারণ সম্পাদক চান্দহর ইউনিয়ন বিএনপি মো.আজিবর সরদার,চেয়ারম্যান পদপ্রার্থী জার্মিত্তা ইউনিয়ন পরিষদ মো.কহিনুর ইসলাম,সাবেক সিনিয়র শিক্ষক চর রাজনগর মানিকনগর মাহমুদিয়া দাখিল মাদ্রাসা আব্দুল মান্নান মাস্টার,চেয়ারম্যান পদপ্রার্থী চান্দহর ইউনিয়ন পরিষদ মো.তারিকুর রহমান আলাল,স্থানীয় মো.দেলোয়ার হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মানিকনগর মো.ইদ্রিস আলী মাদব,সাধারণ সম্পাদক জার্মিত্তা ইউনিয়ন বিএনপি মো.মিজানুর রহমান,শফিকুল ইসলাম মাদবর। সার্বিক সহযোগিতায় থাকবেন,মামুনুর রশিদ(মেম্বার) মনির হোসেন মাদবর,ইঞ্জি.সোহেল রানা,দেলোয়ার,জুবায়ের মাদবর। বুধবার ১ম দিনে মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন,আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন হাফেজ মাওলানা অলি উল্লাহ আশেকী, ঢাকা। বিশেষ বক্তা হিসেবে থাকবেন,ইমাম ও খতিব জার্মিত্তা কেন্দ্রীয় জামে মসজিদ হযরত মাওলানা সিরাজুল ইসলাম। বৃহস্পতিবার ২য় দিন ওয়াজ করবেন,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরী। বিশেষ বক্তা হিসেবে থাকবেন,কামিল হাদীস ফিকহ,তাফসীর অল ফাস্ট ক্লাশ ইসলামী আলোচক বাংলাদেশ টেলিভিশন মুফতি এসএম ইয়াসিন আহমাদ আল উয়েসী। আয়োজকদের পক্ষ থেকে উক্ত মাহ্ফিলে দলে দলে যোগদান করে দোজাহনের অশেষ নেকী হাসিল করার তাগিদ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *