ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বৃক্ষরোপন কর্মসূচি পালন

মো.কামাল হোসেন  : গাছ লাগান পরিবেশ বাচান এ স্লোগান কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  শনিবার বিকেলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে  ঢাকা জেলা দক্ষিণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা  দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে দুই শতাধিক গাছের চারা রোপণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি শেখ মোহাম্মদ সায়েম, সাধারণ সম্পাদক আবু হানিফা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রিপন আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *