নিজস্ব প্রতিবেদক: আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ ইসায়ী এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দোহার উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আইইএস-ইসলামিক এডুকেশন সোসাইটির আয়োজনে উক্ত অনুষ্ঠানটির সমন্বয় করেন অধ্যাপক মো: জসীম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বৃত্তি পরীক্ষা কেবল একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা নয়, এটি তোমাদের জীবনের প্রথম বড় অর্জনের মঞ্চ। এই পরীক্ষা তোমাদের শিখিয়েছে কীভাবে লক্ষ্য নির্ধারণ করতে হয় এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কীভাবে একাগ্রতার সাথে প্রচেষ্টা চালাতে হয়। আজ যারা বৃত্তির জন্য মনোনীত হয়েছো, তোমাদের সাফল্য যেমন আনন্দের, তেমনই এটি এক প্রকার দায়িত্বও বটে। এই অর্জন তোমাদের ভবিষ্যৎ পথচলার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।
প্রধান আলোচক অধ্যাপক আব্দুল মালেক বলেন, গবেষণাধর্মী পড়ালেখা প্রয়োজন, আমরা ইসলামিক এডুকেশন সোসাইটি একটা নির্দিষ্ট কারিকুলাম প্রনয়ণ করেছি যেখানে নৈতিক শিক্ষার পাশাপাশি একজন শিক্ষার্থী পাবে সুনাগরিক হিসেবে নিজেকে গড়ার সকল উপাদান।
ইসলামিক এডুকেশন সোসাইটি ঢাকা জেলার অনারারি ইন্সপেক্টর অধ্যাপক মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ অঞ্চলের ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যাপক আব্দুল মালেক, বিশিষ্ট সমাজসেবক শামীম শিকদার, দোহার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিক, আদর্শ শিক্ষক ফেডারেশনের দোহার উপজেলা সভাপতি মো: সাখাওয়াত হোসেন।
অভিভাবকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাঃ মাহবুবুর রহমান, মোঃ কামরুজ্জামান, অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ড্যাফডিলস উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তাসফিয়া ইফফাত ও নারিশা উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আসমা বিনতে রফিক। ৪৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে বিভিন্ন গ্রেডে ১১০ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও বই উপহার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আহসান হাবিব, সোনামনিদের পাঠাশালা স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম ফয়সাল আহমেদ, নারিশা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, মধুরখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হাসান, কলেজ শিক্ষক পরিষদ, দোহার উপজেলা সেক্রেটারি ও দোহার উপজেলা ইসলামিক এডুকেশন সোসাইটির সমন্বয়ক মোঃ জসীম উদ্দীন, বিশিষ্ট কন্ঠ শিল্পী মাওলানা আবু বকর সিদ্দিক, শিল্পী আব্দুল জব্বার, নারিশা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বেলাল আহমেদ, মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব, নারিশা পশ্চিম চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদ সুলতানা শিলা, শাইনপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবায়দা আক্তার মিতাসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও অভিভাবকবৃন্দ।
