ইউপির ষষ্ঠ ধাপে নবাবগঞ্জের ১৪ ইউনিয়নে প্রার্থী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬ষ্ঠ ধাপে মনোয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৬জন প্রার্থী মনোনয়ন জমা দেন।

সোমবার (৩ জানুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান মনোনয়ন জমার বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, শোল্লা ইউনিয়নের মনোনয়ন জমা দিয়েছে ৭ জন প্রার্থী। তারা হলেন-মো. মিজানুর রহমান ভূইয়া, দেওয়ান তুহিনুর রহমান, মোহাম্মদ ফজলুল হক, বাবুল হোসেন, নজির আহম্মদ, মোহাম্মদ আবুল বাশার।

বক্সনগর ইউনিয়নে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- আব্দুল ওয়াদুদ মিয়া, এরশাদ আল মামুন, মো. পলাশ, শামীমূল আহাদ রনক, সাওকাত আলী, কাজী আব্দুল আওয়াল, শেখ আবুল হোসেন, জুনায়েত বাতেন, মো. সামছুল সালেহীন লিংকন।

চুড়াইন ইউনিয়নে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- মো. আব্দুল জলিল, মো. ফরিদ সরকার, আবু সাইদ, আব্দুল জব্বার ভূইয়া, আনোয়ার হোসাইন।

বক্সনগর ইউনিয়নে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- শিরিন চৌধুরী, আবেদ হোসেন, জিয়াউল ইসলাম, মো. মনির হোসেন, এস এম মোস্তারিন, মো. শাহীনুজ্জামান, মো. দুলাল হোসেন, এস এম ইমরান হোসেন।

কৈলাইল ইউনিয়নে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- বশির আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, মো. পান্নু মিয়া, মো. হুমায়ুন কবীর, মো. আমানউল্লাহ, আলী আহাম্মদ, মো. ফালু মোল্লা, মো. সুমন খান কবি, শামীম মুহাম্মদ।

বারুয়াখালী ইউনিয়নে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- এম এ বারী বাবুল মোল্লা, লাবু মো. বাঈ, ফিরোজ, মুন্না ভূইয়া।

কলাকোপা ইউনিয়নে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- মো. ইব্রাহীম খলিল, তুষার আহমেদ, মো. ওয়াহিদুজ্জামান রনি, মো. হাবিবুর রহমান খোকন।

বাহ্রা ইউনিয়নে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- মো. সাফিল উদ্দিন মিয়া, মো. সুবেদুজ্জামান (সুবেদ), পত্তনদার মো. রকিবুর রহমান রাকিব, মো. ফরিদ খান, মোহাম্মদ কাইবুল।

বান্দুরা ইউনিয়নে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- মো. হুমায়ুন কবির, মো. হিল্লাল মিয়া, মোহাম্মদ কামাল হোসেন, মো. সামছুল হক, মো. সুলতান উদ্দিন, শেখ রুবেল, কাজী মো. জসিম উদ্দিন।

শিকারীপাড়া ইউনিয়নে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- আলীমোর রহমান খান পিয়ারা, মো. বাদল মিয়া, মো. আইয়ুব মোল্লা, রনি, শিরিম রহমান।

গালিমপুর ইউনিয়নে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- তপন মোল্লা, মো. আজিজুর রহমান ভূইয়া, মো. রেজাউর রহমান, মো. মিজানুর রহমান, মো. নূর আলম, তৌহিদুর রহমান খান, রফিক হোসেন খান।

যন্ত্রাইল ইউনিয়নে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- এ কে এম মনিরুজ্জামান, মো. নূর আলম, ওয়াহিদুল হক খান, অসীম কুমার সরকার।

জয়কৃষ্ণপুর ইউনিয়নে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- মো. মাসুদুর রহমান, রেশমা আক্তার, মো. দেলোয়ার হোসেন, রতন চন্দ্র বসাক, মো. কামাল হোসেন খান, মো. কালাম।

নয়নশ্রী ইউনিয়নে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- মো. পলাশ চৌধুরী, মো. রিপন মোল্লা, মোরাদ আলী সিকদার, মোহাম্মদ হাবিবুর রহমান, শ্যামল সরকার, মো. মাসুদ মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *