আবারো মুন্সীগঞ্জের সেরা করদাতার পুরস্কার পেলেন মাহবুব হোসেন রন্টু আরিফুর রহমান

আরিফুর রহমান-সিরাজদিখান, মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ  জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ঘোষিত জেলাভিত্তিক শ্রেষ্ঠ করদাতা ক্যাটাগরিতে ২০২২-২৩ অর্থ বছরে মুন্সীগঞ্জ জেলার সেরা করদাতা হয়েছেন এস সরকার এন্টার প্রাইজ স্বত্ত্বাধিকারী মাহবুব হোসেন রন্টু সিআইপি। দীর্ঘসময় আয়কর প্রদানকারী,মহিলা ও তরুণ সেরা সাতজন করদাতার মধ্যে মুন্সীগঞ্জ জেলায় প্রথম হয়েছেন মাহবুব হোসেন রন্টু। অন্য ছয়জন হলেন সুভাষ চন্দ্র সাহা, দেবব্রত দাস,রিটা রহমান, শাহাদাত ইসলাম সিয়াম,মোঃ আয়নাল হক স্বপন,মোঃ আল-আমিন। আজ মঙ্গলবার দুপুর ১২ টায় নারায়নগঞ্জ চেম্বার ভবন হলরুম হতে সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি কর আপীলাত ট্রাইব্যুনাল এর প্রেসিডেন্ট মোঃ নাজমুল করিমের হাত থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন মাহবুব হোসেন রন্টু ।

তিনি সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত শুকুর মাহমুদের চতুর্থ পুত্র। এর আগেও তিনি পাঁচবার মুন্সীগঞ্জ জেলার সেরা করদাতা হয়েছিলেন। কর অঞ্চল নারায়নগঞ্জ কর কমিশনার মিজ শারমিন ফেরদৌসীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়রগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মোঃ মোরশদ সারোয়ার সোহেল । নিজের অগ্রযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, ২০১০-১১ থেকে ২০২০-২১-২২-২৩ সাল পর্যন্ত মোট ছয় বার সর্বোচ আয়কর প্রদানকারী মুন্সীগঞ্জ জেলা পুরস্কার অর্জন করি। আগামীতেও এই ধারা অব্যহত থাকবে বলে আশা করছি। এ স্বীকৃতি বা পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। এ পুরস্কার মুন্সীগঞ্জ তথা সিরাজদিখানবাসীর জন্য গর্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *