মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, আগামী ফেব্রুযারির নির্বাচনে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু কয়েকটি ইসলামিক দল পি আর পদ্ধতির দাবি তুলে নির্বাচন ভুন্ডল করার চেষ্টা করছে। ফ্যাসিস্ট হাসিনা গর্ব করে বলেছিল শেখ মুজিবের মেয়ে পালায় না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এই কথা বলার একদিন পরেই তিনি ও তার দলবল নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন। কিন্তু আওয়ামী দোসরা এ দেশেই গাপটি মেরে আছে। সুযোগ পেলেই তারা ছোবল মারার চেষ্টা করছে। অন্তর্র্বতীকালীন সরকার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন। তাই তারা এই দেশে আর রাজনীতি করতে পারবে না। নির্বাচনী ব্যালটের মধ্যেও তাদের কোন মার্কা নাই। আরকোনদিন আসবেও না। তিনি আজ সকালে কেরানীগঞ্জের হযরতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রী কলেজের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় আসলে হযরতপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এই কেরানীগঞ্জ থেকে আমি ৩২ হাজার, ৭২ হাজার, ৮২ হাজার ভোট ব্যবধানে তিনবার এমপি নির্বাচিত হয়েছি এবং একবার বিনা প্রতিদ্বন্দিতায় এমপি নির্বাচিত হয়েছি কেরানীগঞ্জের সবাইকে নিয়েই আমরা অতীতে যেভাবে উন্নয়ন করেছি ভবিষ্যতেও সেইভাবে উন্নয়ন করব। তাই ঐক্যবদ্ধভাবে সবাই আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রী কলেজের গভর্নিংবোর্ডের সভাপতি ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আমান উল্লাহ আমানের সহধর্মিনী সাবেরা আমান, পুত্রবধূ ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সহধর্মিনী ফারাবি আহমেদ আমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মতিউর রহমান মতি ও অধ্যক্ষ নুরুল আলম তালুকদার,কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি হাজী শামীম হাসান, সহসভাপতি নাজিম উদ্দিন, মোজাম্মেল হোসেন,সিনিয়র যুগ্নসম্পাদক মনিরুল হক মনির, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান মিন্টু,কেরানীগঞ্জ মডেল উপজেলা জাসাসের আহবায়ক সাফায়েত ঢালি প্রমুখ।
