কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমার উল্লাহ আমান বলেছেন, ভারতে বসে ফাঁসির আসামি হাসিনা নির্বাচন বন্ধের নানা ষড়যন্ত্র করছে। তার নির্দেশে বোমা ফাটিয়ে,ককটেল ফাটিয়ে এবং গাড়িতে অগ্নি সংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে । কিন্তু কয়েকটি বোমা ফাটিয়ে এবং গাড়িতে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না।
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে রক্ষার জন্য সবাই ধানের শিষে ভোট দিবেন। হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার দায়ে, গুমের দায়ে ও ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার দায়ে হাসিনার বিচার শুরু হয়েছে। একটি মামলায় তার ফাঁসির রায় হয়েছে।
এই বিচারের মাধ্যমে জনগণ স্বস্তি পেয়েছে। তার আরো অনেক মামলায় বিচারের মাধ্যমে শাস্তি হবে। দেশের জনগণ ও শহীদ পরিবারের লোকজন শেখ হাসিনার ফাঁসির রায় এখন কার্যকর দেখতে চায়।অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন। নির্বাচনী ব্যালটেও তাদের কোন মার্কা নেই। তাই আওয়ামী লীগ আর কোনদিন বাংলার মাটিতে ফিরে আসতে পারবে না। আগামী জাতীয় নির্বাচন যথাসময়েই হবে। এই নির্বাচন বন্ধ করার ক্ষমতা কারো নেই। আগামী নির্বাচনে বিএনপি সংখ্যা গরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের রোহিতপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মরহুম আফাজ উদ্দিন মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফাইনাল খেলায় ধর্মসুর শাহ সুলতান স্পোর্টিং ক্লাব ও রোহিতপুর কাঁচা স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে
