কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা- ২ আসনের সংসদ সদস্য আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন,পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের দোসরা বিভিন্ন জায়গায় গোপনে মিটিং করে সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও বিএনপি নেতাকর্মীদের তৎপর থাকতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট্রারা দিনের ভোট রাতে করে তারা দীর্ঘ ১৭ বছর জোর করে অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশে অপশাসন চালিয়েছিল। তিনি আজ সকালে কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। কেরানীগঞ্জে কদমতলী গোলচত্ত্বর এলাকায় গ্যাস লাইট কারখানায় আগুনে নিহত ৬ জনের রুহের মাগফেরাত কামনা করে আমান উল্লাহ আমান আরো বলেন,কেরানীগঞ্জে আবাসিক এলাকায় কোন ধরনের ফ্যাক্টরি থাকতে পারবে না। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সবাইকে বাড়ির আঙ্গিনা ও এর আশেপাশে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে। পাড়া মহল্লা থেকে শুরু করে সব জায়গায় মাদক নিরসন করতে হবে। মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে এসভায অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরী,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি)জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌড়া আলী শিমুল,সাধারণ সম্পাদক বাবুল হোসেন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি, সাধারণ সম্পাদক শেখ মোঃ শামীম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমান সহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য অংশীজনেরা।
