স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সুস্থ কামনায় দোহারে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার রোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২৩ জুন) বিকেলে দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদারের উদ্যোগে বিলাসপুর তার নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশেষ দোয়ার আয়োজন করেন। এসময় নির্মল রঞ্জন গুহসহ দেশে ও বিদেশে সকল করোনায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থ ও মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করা হয়।
বাশার চোকাদার বলেন, নির্মল রঞ্জন গুহ সারাদেশের নেতা। করোনায় তিনি নিজের জীবন বাজী রেখে মানুষের জন্য কাজ করতে গিয়ে আজ নিজেই আক্রান্ত হয়েছেন। আমরা তার সুস্থতা কামনা করছি।
এসময় দোহার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *