নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা ও গাজীপুর জেলার এডিসি হিসেবে পদোন্নতি প্রাপ্ত আফরোজা আক্তার রিবাকে দোহার থানার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দোহার থানায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন ও ওসি (তদন্ত) আরাফাত হোসেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র-সহ দোহার থানায় কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, গত ৪ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবাকে গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পাওয়ার এ সংক্রান্ত আদেশ জারি করেন।
