স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নবাবগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দারু, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলম, আওয়ামীলীগ নেতা আবদুল ওয়াদুদ মিয়া, আবুল হোসেন, দুলাল হালদার, আশিকুজ্জামান হিরণ, আওয়াল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *