সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দোহার উপজেলার রাশেদ চোকদার

নিজস্ব প্রতিনিধি : মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরেছেন। দোহারে আসার খবর পেয়ে তাকে দেখতে জয়পাড়া কলেজ মোড় হতে থানার মোড় পর্যন্ত প্রায় সহস্রাধিক নেতাকর্মী ও তার শুভাকাঙ্খী রাস্তার দুই পাশে ভীড় জমান।

এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতা কর্মীরা। জানা যায়, ১০ দিন রাজধানীর শ্যামলী ট্রমা সেন্টারে চিকিৎসা শেষে সুস্থ ফিরলেন রাশেদ চোকদার।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে দোহার উপজেলার বটিয়া গ্রামের আন্ত.মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার গুরুতর আহত হয় । পরে তার উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি ট্রমা সেন্টারে ভর্তি করা হলে গত শুক্রবার সকালে তার চিকিৎসা শেষ হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *