সুন্দরীপাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দোহারী এন্টারপ্রাইজ

নিজস্ব প্রতিবেদক:  দোহারের সুন্দরীপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে “সুন্দরীপাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট সিজন-৫ এর ফাইনাল খেলা ৯ ফেব্রুয়ারি রবিবার রাত ৯টায় অনুষ্ঠিত হয়।

খেলায় দোহারী এন্টারপ্রাইজ, শিলাকোঠা ২-০ সেটে নয়াবাড়ীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ এয়া ম্যানুফ্যাকচারিং লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী শরীফ। এসময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক মো:জিল্লুর রহমান, এ্যাড. আতিকুর রহমান সোহান, ছাত্রনেতা রাশেদ মিঞা, ইঞ্জিনিয়ার আওলাদ হোসেন, দেলোয়ার হোসেন, তানভীর নিশু, নজরুল ইসলাম, সিরাজ শরীফ, সাজ্জাদ শরীফ, মিলন চিশতী, গোলাম কিবরিয়া, চঞ্চল খান, মমরেজ হোসেন বেপারী, শহীদ মোল্লা, শহিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *