সুতারপাড়ায় বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযান

ইমরান খান রাজ :  পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ঢাকা জেলার দোহার উপজেলার সুতারপাড়া এলাকায় বিডি ক্লিন দোহার উপজেলা শাখার উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন হয়। শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় সুতারপাড়া হলের বাজার ও তার চারপাশ পরিষ্কার করা হয়।

পরিচ্ছন্ন অভিযানের শুরুতে সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান মিমি আক্তার। পরে সকল সদস্যদের নিয়ে পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়। পর্যায়ক্রমে দোহারের প্রতিটি এলাকাতেই পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হবে বলে জানায় বিডি ক্লিন দোহার শাখার সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন দোহার উপজেলা শাখার সদস্য মোয়াজ আহমেদ, মো. লিটন, জয়নাল আবেদীন, জেবোন্নেছা খানম, চাঁদনী ভূূঁইয়া, আল রাজিব হোসেন, তাজওয়ার মুহাম্মদ মুনির, তামিম বিন জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *