সিরাজদিখান) ,মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজারের ইছামতি নদীর শাখা খালের উপর সিরাজদিখান কাঠপট্টি ব্রীজের নির্মাণ কাজ চলছে ধীর গতিতে। পুরনো ব্রীজ ভেঙ্গে শুরু হয়েছে নতুন ব্রীজ নির্মাণ। পাশের বাইপাস এবরোথেবরো থাকায় যানবাহন বাহন চলছে কচ্ছপ গতি নিয়ে। পায়ে হেঁটে চলাই এখন কষ্ট সাধ্য। নির্মাণাধীন ব্রীজ নির্মাণে ধীরগতি সরু বাইপাস হওয়াতে চরম ভোগান্তিতে লাখো মানুষ। সরেজমিনে গিয়ে দেখাযায়, সিরাজদিখান উপজেলা থেকে বাজারের সংযোগ সড়কে ইছামতি নদীর শাখা খালের উপর সিরাজদিখান বাজার কাঠপট্টি ব্রীজের অবস্থান।
এ ব্রীজ দিয়ে প্রতিদিন শতশত ট্রাক, বাস,পিকআপ,অটোরিক্সা,সিএনজি সহ পন্য ও যাত্রী বাহী যানবাহন চলাচল করে। সিরাজদিখান বাজার হয়ে জেলা শহর মুন্সীগঞ্জ পার্শবর্তী লৌহজং ও টংগীবাড়ি উপজেলার উত্তর অংশের লাখো মানুষ যাতায়ত করেন। এছাড়া উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষ সাপ্তাহিক হাট বুধবারে বাজার করা ছাড়াও প্রতিনিয়ত ব্যবসায়ীক প্রয়োজনে সিরাজদিখান আসা যাওয়া করে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনেরেখে চলাচল বেড়ে গেছে বহুগুন। প্রধান সড়কে ভাংঙ্গা ব্রীজের বাইপাস রাস্তায় যানবাহন ও মানুষ পরছে চরম বিরম্বনায়। বহু বছরের পুরনো জড়াজীর্ণ সিরাজদিখান কাঠপট্টি ব্রীজটির নির্মাণ কাজ শুরু হলে এলাকা বাসীর মধ্যে স্বস্তি দেখা যায় না। এখন কাজের ধীর গতি থাকায় জন অস্বস্তির কারণ হয়ে দাড়িয়েছে। রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ বলেন, ব্রীজ নির্মাণের জন্য সাময়ীক ভোগান্তিতে পরে জনগণ।
উপজেলার প্রধান সড়কের এই ব্রীজটি দ্রুত কাজের জন্য অনেকবার তাগিদ দেওয়া হয়েছে। সড়কটি জনভোগান্তি মানুষ অতিষ্ঠ। উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম জানান, নির্ধারিত সময়ে ব্রীজের নির্মাণ কাজ শেষ হবে টেন্ডারের পর ব্রীজের পাশের জায়গা ছাড়তে দেড়ি করেছিল এলাকার লোক বলে জানান ওই প্রকৌশলী।
