এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঝুকিপূর্ণ বিলবোর্ড পরিদর্শন করে উক্ত ঝুকিপূর্ণ বিলবোর্ড অপসারণের জন্য কর্তৃপক্ষ কে নির্দেশ প্রদান করেন।
বিভিন্ন গণমাধ্যমে ঝুকিপূর্ণ বিলবোর্ড এর প্রতিবেদন প্রকাশ হলে ৮ জুন বেলা ১২ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকায় বিভিন্ন স্থানে ঝুকিপূর্ণ বিলবোর্ড পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এবিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন,কর্তৃপক্ষ কে দ্রুত এ ঝুকিপূর্ণ বিলবোর্ড সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যে এ ঝুঁকিপূর্ণ বিলবোর্ডগুলি যদি সরিয়ে নেওয়া না হয় তাহলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
