লতা মন্ডল-সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে আনুমানিক ২৬ বছর বয়সী অজ্ঞাত নামা এক যুবকের লাশ উদ্ধার করেছে সিরাজদীখান থানা পুলিশ ।
সোমবার বিকাল ৩ টায় উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রামেরখোলা নামক এলাকার জন্মভ’মি সিটির সামনে ঢাকা গামী পুরাতন পাকা রাস্তার উপর ফ্লাইওভারের নীচ থেকে এ লাশ উদ্ধার করা হয় ।
সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত)মো.আজগর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন,এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে । লাশের নাক ও মুখ দিয়ে রক্ত বেড়িয়েছে ।
প্রাথামিক ভাবে ধারনা করছি যুবকটি নেশাগ্রস্ত হয়ে ফ্লাইওভার থেকে পরে গেছে অথবা লাফ দিয়েছে তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে ।
