সিরাজদিখান ইছাপুরাতে ১৬ আনা খাঁটি দোকান উদ্বোধন

আরিফুর রহমান- সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখান ইছাপুরা বাজারের বটতলার সংলগ্নে ১৬ আনা খাঁটি দোকান উদ্বোধন ও দোয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তাফাগঞ্জ মাদ্রাসার  প্রিন্সিপাল শাইখুল হাদিস মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল গাফফার , রাজদিয়া দারুস সালাম কওমি মাদ্রাসার  প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির। রাজদিয়া আদর্শ মহিলা মাদ্রাসার  প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমান , মাওলানা জহিরুল ইসলাম, মুফতি ইউনুস কালীগঞ্জী,মাওলানা হাফিজুর রহমান, মো. ফিরোজ আহমেদসহ অন্যান্য ওলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরবর্গ।

দোকান মালিক মুফতি জাকির হোসেন আজিজী ও হাফেজ মাওলানা ওয়াসিউর রহমান জানান হযরত সালাম ব্যবসাকে হালাল করেছেন তাই আমরা ১৬ আনা খাঁটি নামে  একটি দোকান উদ্বোধন করলাম। শুধু নামেই নয় নামের সাথে কাজের মিল রেখে হালাল ও ভেজাল মুক্ত পণ্য সেবা দিয়ে যাব।

আমাদের অর্গানিক পণ্য কাঠের ঘানিতে ভাঙ্গানো খাঁটি সরিষার তেল,কালোজিরার তেল, নারকেল তেল, সরের তৈরি ঘি, প্রাকৃতিক চাকের মধু,নির্ভেজাল গুড়,সজনে পাতার গুড়া,লাল চিনি পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *