সিংগাইর প্রতিনিধি : মানি
সেই সাথে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, উপ-সচিব, মানিকগঞ্জের জেলা প্রশাসক, সিংগাইর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানকে এর জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট মো. আব্দুর রহমান (জীবল)। রিটে উল্লেখ করা হয় জাহিদ চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত ৩টি অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন।
উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবু জাফর রিপন পিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অনিয়ম-দুর্নীতির অভিযোগে গত ১১ আগস্ট চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
