সিংগাইরে ১৪ জনকে ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে স’মিল,লাকরি,ভাঙ্গারী ও ইট ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন মালামাল রাস্তায় রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারনে ১৩ জন ব্যবসায়ীকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা ও ১ জনকে ৭দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা । শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৩৭ ধারার অপরাধে ৮২ ধারায় আব্দুর রাজ্জাককে ২ হাজার,আলমগীর ২ হাজার,মনির ২ হাজার,চাঁন মিয়া ২ হাজার,আতাউর রহমান ১০ হাজার,মোমিন ১০ হাজার, আ: রাজ্জাক ২ হাজার,নান্নু বেপারি ২০ হাজার,আলম হাওলাদার ২০ হাজার,কোহিনুর মল্লিক ২০ হাজার,লাঠু শেখ ১০ হাজার,সিরাজুল ইসলাম ৫ হাজার, এমদাদুল হক ৫ হাজার মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা ও সায়েদুজ্জামান নামের ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন-হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে বিভিন্ন ব্যবসায়ীরা ভারি মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। প্রাথমিকভাবে সর্তক করে দিলেও তারা মানছে না । তাই এ অভিযান পরিচালনা করে আইন-অমান্যকারীদের জেল জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *