সিংগাইরে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-২

 সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: হেমায়েতপুর-সিংগাইর- মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে মালবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ২জন আহত হয়েছেন। বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর ) সকাল ৭ টার দিকে উপজেলার সিংগাইর পৌর এলাকার সিংগাইর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে প্রশিকা সড়কের মাথায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হলেন,মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (২৩) ও একই জেলার হরিরামপুর থানার কৌরিঝিটকা গ্রামের মৃত.শেরজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০), এ ঘটনায় সিএনজিতে থাকা আহত অপর যাত্রী হলেন,মানিকগঞ্জ জেলার সদর থানার দক্ষিন সেওতা গ্রামের আবুল হোসেনের ছেলে মহসিন (৩২) ও পাবনা জেলার সাথিয়া থানার পাটগাড়ি গ্রামের মৃত.আফাজউদ্দিনের ছেলে শাহজাহান আলী (৬০),

পথচারি সূত্রে জানাযায়,হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মানিকগঞ্জ গামী মালবাহী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা সিএনজি সিংগাইর পৌরসভার সিংগাইর বাসস্ট্যান্ড ও গোবিন্ধল বাজারের মাঝামাঝি সড়কে পৌছালে মানিকগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজির যাত্রী ২ জন মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।২ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে সিএনজিতে থাকা ৪ জনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

অপর ২ জন গুরুতর আহত অবস্থা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিংগাইর থানার পুলিশ উপপরিদর্শক মো.আমিনুল ইসলাম ২ জন মৃত্যু ও ২ জন আহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাক ও সিএনজি জব্দ করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *