সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মা
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ভাটিরচর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রীকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আশরাফের ছেলে মনির (২৮) গংরা মারধর করেন। এ নিয়ে সোমবার সকাল সাড়ে ১১টা দিকে ভুক্তভোগীর বাড়িতে মিমাংশার লক্ষে শালিশী বৈঠকে বসেন। দু,পক্ষের জবান বন্দি নেয়ার শেষে মনির গং দোষী সাব্যস্ত হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে চাইনিজ কোড়াল,লাঠি শোটা নিয়ে শালিসী বৈঠকে আর্তকিত হামলা চালায়। এ সময় শালিসে থাকা ৭-৮ জন আহত হন। পরে ধল্লা ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মনিরকে আটক করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত)শেখ মো.আবু হানিফ এ ঘটনা নিশ্চিত করে বলেন-দু,পক্ষেরই অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
