দোহারে যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : “খেলাধুলাই পারে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ” এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় রাসেল টিমকে হারিয়ে রবিউল টিম চ্যাম্পিয়ন হয়।

বিশিষ্ঠ সমাজসেবক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক শেখ হৃদয় মাদবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন সুতারপাড়া ইউনিয়ন আওয়ামীগের সভাপতি শেখ নাসির উদ্দিন, ঢাকা জেলা রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো. সাইফুল ইসলাম, তরুন সমাজসেবক সাদ্দাম বেপারী, দোহার উপজেলা রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি শেখ সাগর, আব্দুল মজিদ, আজাহার বেপারী, আব্দুর রউফ মাস্টার, ইমান মাদবর, আব্দুল লতিফ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তরা বলেন, খেলাধুলা মানুষকে শুধু আনন্দই দেয় না, সুদৃঢ় করে সম্প্রীতি। খেলার মাঠ সংকোচিত হওয়ার কারণে অনেক ধরনের খেলা হারিয়ে যেতে বসেছে। যুবসমাজই আমাদের শক্তি তাদেরকে যথাযথভাবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। তারা আরও বলেন ফুটবলের সোনালি সময় ফিরিয়ে আনতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের প্রয়োজন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *