নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রজেক্টরের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আইসিটির উপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে জাইকার আর্থিক সহযোগিতায় নবাবগঞ্জ উপজেলার ব্যনবেইস মাল্টিমিডিয়া হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
এসময় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আহমেদ , ঢাকা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিচালনা বোর্ডের সহ-সভাপতি সাংবাদিক খালিদ হোসেন সুমন প্রমুখ।
