মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে উঠতি বয়সি স্কুল পড়ুয়া কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারনে অতিষ্ঠ এলাকাবাসী। এমনকি এসব কিশোরদের কারনে ঘটছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা । নিহতসহ আহতের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। খালি হচ্ছে অনেক মায়ের বুক। তাই দুর্ঘটনা এড়াতে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের ও কিশোর গ্যাংদের ব্যাপারে চলছে কঠোর অভিযান।
তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার(১৭ জুন) বিকাল ২ টার দিকে সিংগাইর পৌর এলাকায় গোবিন্ধল বাজার এলাকায় সহকারী পুলিশ সুপার র( সিংগাইর সার্কেল) মো.রেজাউল হক এর উপস্থিতিতে সার্জেন্ট মো.শাহিনুর রহমান ও সিংগাইর থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় বিভিন্ন ধারায় ৫ মোটর সাইকেল আরোহীকে মামলা ও রেজিস্ট্রেশনবিহীন ৩টি মোটরসাইকেল আটক করেন। এবং বেশকিছু মোটরসাইকেল আরোহীকে নিয়মনীতির ব্যাপারে সচেতন করা হয়।
সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো.রেজাউল হক বলেন- দুর্ঘটনা এড়াতে টিকটক পার্টির বেপরোয়া মোটরসাইকেল চালানো ও কিশোর গ্যাংদের ওপর আমাদের অভিযান অব্যাহত থাকবে।
